← Back
Cover of স্মরণ

স্মরণ

by Rabindranath Tagore

১৩০৯ সালের ৭ই অগ্রহায়ণ তারিখে রবীন্দ্রনাথের সহধর্মিণী মৃণালিনী দেবী পরলোকগমন করেন। তাঁহার স্মৃতির উদ্দেশে রবীন্দ্রনাথ যে কবিতাগুলি রচনা করেন সেগুলি মোহিতচন্দ্র সেন -সম্পাদিত রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের ষষ্ঠ ভাগে (১৩১০) সংকলিত হয়— অধিকাংশ ‘স্মরণ’-পর্যায়ে, কেবল বর্তমান স্মরণ গ্রন্থের প্রথম তিনটি কবিতা ‘মরণ’-পর্যায়ে। পরে এই কবিতাগুলি একত্র করিয়া স্বতন্ত্র আকারে স্মরণ গ্রন্থ প্রকাশিত হয়। শ্রীসমীরচন্দ্র মজুমদার -কর্তৃক বিশ্বভারতী রবীন্দ্রসদনে উপহৃত রবীন্দ্ৰ-পাণ্ডুলিপি হইতে স্মরণের বর্তমান সংস্করণে কতকগুলি কবিতা-রচনার কাল ও স্থান নির্দিষ্ট হইয়াছে। যে স্থলে তারিখের সহিত সাল উল্লিখিত নাই সে ক্ষেত্রে ১৩০৯ বুঝিতে হইবে।

Chapters

আজিকে তুমি ঘুমাও, আমি জাগিয়া রব দুয়ারে ভালো তুমি বেসেছিলে এই শ্যাম ধরা আজি প্রভাতেও শ্রান্ত নয়নে আপনার মাঝে আমি করি অনুভব আমার ঘরেতে আর নাই সে যে নাই এ সংসারে একদিন নববধূবেশে এসো বসন্ত এসো আজ তুমি ঘরে যবে ছিলে মোরে ডেকেছিলে ঘরে জ্বালো ওগো জ্বালো ওগো সন্ধ্যাদীপ জ্বালো তখন নিশীথরাত্রি; গেলে ঘর হতে এসো বসন্ত এসো আজ তুমি তুমি মোর জীবনের মাঝে তোমার সকল কথা বল নাই, পার নি বলিতে দেখিলাম খানকয় পুরাতন চিঠি পাগল বসন্তদিন কতবার অতিথির বেশে প্রেম এসেছিল, চলে গেল সে যে খুলি দ্বার বজ্ৰ যথা বর্ষণেরে আনে অগ্রসরি বহুরে যা এক করে, বিচিত্রেরে করে যা সরস মিলন সম্পূর্ণ আজি হল তোমা-সনে মৃত্যুর নেপথ্য হতে আরবার এলে তুমি ফিরে যত দিন কাছে ছিলে, বলো, কী উপায়ে যে ভাবে রমণীরূপে আপন মাধুরী বহুরে যা এক করে, বিচিত্রেরে করে যা সরস সংসার সাজায়ে তুমি আছিলে রমণী সে যখন বেঁচে ছিল গো তখন স্বল্প-আয়ু এ জীবনে যে-কয়টি আনন্দিত দিন হে লক্ষ্মী, তোমার আজি নাই অন্তঃপুর

Related Books